প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে নড়াইলে ৩৩ জন অসহায় ও দুস্থ নারীর মধ্যে ৮১ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে। সংরক্ষিত আসনের সাংসদ রোকসানা ইয়াসমিন গত বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুদান বণ্টন করেন। জাতীয় মহিলা পরিষদ নড়াইল জেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে। সদর উপজেলার ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা জাহানারা ওয়াহিদ প্রমুখ।