অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ এবং ছয়জন দুস্থ শিক্ষার্থীকে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশিদ নিজ কার্যালয়ে এ অনুদানের টাকা দেন। এর মধ্যে আনসার উদ্দীন উচ্চবিদ্যালয়কে ২০ হাজার, কবি অসীম উদ্দীন উচ্চবিদ্যালয়কে ১০ হাজার টাকা দেওয়া হয়। এ ছাড়া আজিমনগর জামে মসজিদকে ১০ হাজার ও পল্লি কবির কবরস্থানসংলগ্ন মসজিদকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। আর ছয়জন শিক্ষার্থীকে পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশিদ জানান, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর তহবিল থেকে এ অনুদানের টাকা দেওয়া হয়।