প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা জেলার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবকে খেলাধুলার সামগ্রী কেনার জন্য প্রায় ২০ লাখ টাকার অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জেলা প্রশাসক মু. মাহবুবর রহমানের সভাপতিত্বে গতকাল রোববার দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এক অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবকে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। শুধু পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিটিকে এক লাখ টাকার চেক দেওয়া হয়।