প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ দেশের প্রথম বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহার স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। গতকাল শুক্রবার দুপুরে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে দেখা করে এ-সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন। ফজলে হোসেন বাদশা বলেন, আগামী প্রজন্মের তরুণদের চেতনায় শহীদ শিক্ষকের অবদান সমুন্নত রাখার জন্য ড. শামসুজ্জোহার স্মৃতিস্তম্ভ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত ড. জোহা শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য রাজশাহীর সংসদ সদস্য হিসেবে আমার বিশেষ সরকারি তহবিল থেকে এক কোটি টাকা বরাদ্দ করেছি।’