ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যবসায়ীর মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে ছয় হাজার টাকা করে অনুদান দেন। এর আগে গত বুধবার সকালে আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদ আবদুর রহমান ক্ষতিগ্রস্ত কামারখালী বাজার পরিদর্শন করেন। তিনি তাৎক্ষণিকভাবে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে নগদ পাঁচ হাজার টাকা করে অনুদান দেন। l