অনুদান প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের ঐচ্ছিক তহবিল থেকে চাঁদপুরে অর্ধশত অসহায় পরিবারকে অনুদান হিসেবে পাঁচ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে সার্কিট হাউসে চাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই চেক বিতরণ করেন সাংসদ নূর জাহান বেগম (মুক্তা)। এ সময় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আশ্রাফুল করিম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা নূর খান, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এম এ হাসান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।