অনুদান প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় দরিদ্র এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের অনুদান দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সাতটি মাদ্রাসা ও চারটি মাধ্যমিক বিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থীকে এ অনুদান দেওয়া হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ, ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম আবদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।