অনুদান প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ২২ জন অসচ্ছল সংস্কৃতিসেবীকে বিভিন্ন হারে মাসিক কল্যাণভাতা এবং ১১টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এ অনুষ্ঠান হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ ভাতা ও অনুদান বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী