অনুদান প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রথযাত্রা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে নগরের ২১টি দেবালয়কে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ সময় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। সিলেটের রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি অনিল কৃষাণ সিংহের সভাপতিত্বে ও সহসভাপতি দিলীপ কুমার দাশ চৌধুরীর সঞ্চালনে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত, এ বি এম জিল্লুর রহমান, আব্দুর রকিব প্রমুখ বক্তব্য দেন। দেবালয়গুলোকে মোট ৪ লাখ ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।