অনুদান প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে গতকাল শুক্রবার দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বেলা তিনটায় এ উপলক্ষে উপজেলার মহানন্দপুর হরিমন্দির চত্বরে উপজেলা বর্মণছাত্রছাত্রী পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি সুজিত কুমার বর্মণের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান। বক্তব্য দেন মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুল হক, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রবীন্দ্র বর্মণ, কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে বর্মণ সম্প্রদায়ের ১১ এসএসসি পরীক্ষার্থীর হাতে দুই হাজার টাকা করে তুলেদেওয়া হয়।