অনুদান বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ৩০২ জন গরিব শিক্ষার্থীকে শিক্ষা অনুদান হিসেবে তিন লাখ দুই হাজার টাকা দেওয়া হয়েছে। আরশীনগর বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে গতকাল রোববার এই অনুদান বিতরণ করা হয়। এ উপলক্ষে জেলা শহরে অবস্থিত প্রতিষ্ঠানটির সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। শিক্ষার্থীরা লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় আরশীনগর বাংলাদেশ পরিচালিত ১৭টি গুরুগৃহে লোকসংগীতের চর্চা করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিলদে হ্যাগ, ফেরদৌসী রহমান ও সরোজ দেব।