অনুদান বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ১৬৮ জন হতদরিদ্র, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে অনুদান হিসেবে ৯ লাখ ১২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জি এস এম জাফর উল্লাহ্। অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সামসুল আলম সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য বাদল রহমান।