অনুদান বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সমিতির গরিব, দুস্থ ও বিধবা ২৩ জন সদস্যের মধ্যে দুই হাজার টাকা করে এককালীন অনুদান দেওয়া হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান গতকাল বুধবার জেলা কালেক্টরেট চত্বরে সমিতির কার্যালয়ের সভাকক্ষে এ টাকা বিতরণ করেন। সমিতির বর্তমান সভাপতি সৈয়দ ওবাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে টাকা বিতরণে সার্বিক সহযোগিতা করেন সমিতির সাবেক সভাপতি কাজী আবদুল মজিদ। এ সময় সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান প্রবীণ ব্যক্তিদের প্রথম শ্রেণির নাগরিক উল্লেখ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।