প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের ১৬২টি পূজামণ্ডপের পূজারিদের মধ্যে গতকাল বৃহস্পতিবার ব্যক্তিগত অনুদানের টাকা বিতরণ করেছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সাংসদ সালমা ইসলাম। দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওয়াছেক মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংসদ বলেন, যেকোনো মূল্যে দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর প্রমুখ।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি