অনুদানের চেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে দুস্থ ব্যক্তিদের মধ্যে ৭ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার দুস্থ নারী ও শিশুদের মধ্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব চেক বিতরণ করেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসব চেক দেওয়া হয়। শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে ইউএনও মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।