প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১ মার্চ বাক-প্রতিবন্ধী তরুণ অনুপ চান (১৭) কামরাঙ্গীরচর মাতব্বর বাজার এলাকায় নিজেদের বাসা থেকে হারিয়ে গেছে। তার গায়ের রং ফরসা, চুলের রং কালো। মা-বাবা ছাড়া আর কোনো শব্দ সে বলতে পারে না। অনুপের উচ্চতা চার ফুট, সামান্য কুঁজো হয়ে হাঁটাচলা করে। তাঁর হাত-পায়ে মোট ২৩টি আঙুল। হারানোর সময় অনুপের পরনে ছিল সাদা গেঞ্জি ও থ্রি কোয়ার্টার প্যান্ট। কোনো ব্যক্তি অনুপকে খুঁজে পেলে নিকটস্থ থানায় বা মাতব্বর বাজার মুরাদ মিয়ার বাড়িতে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন অনুপের দরিদ্র বাবা বাবু ফুলচান। এ বিষয়ে ১১ মার্চ কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি (নম্বর ৪৪৭) করা হয়েছে। বিজ্ঞপ্তি।