অনুপম সেনকে হত্যার হুমকির ঘটনা মেনে নেওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিক্ষাবিস্তারে সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেনের অবদান শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবেও সমাদৃত। শিক্ষাবিস্তারে ৫০ বছর ধরে অবদান রেখে চলছেন তিনি। তাঁর মতো একজন শিক্ষাবিদকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি জাতির জন্য কলঙ্কজনক অধ্যায়।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনকে হত্যার হুমকির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথী, কর্মকর্তা ও কর্মচারীরা যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অধ্যাপক অনুপম সেন কোনো লেখায় বা কথায় কখনো কোনো ধর্মকে কটাক্ষ ও বিষোদ্গার করেননি। বক্তারা এ হুমকির তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু তাহের, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মুহাম্মদ মুয়াজ্জম হোসেন ও সহকারী ডিন মঈনুল হক, প্রকৌশল অনুষদের ডিন অনিল কান্তি ধর, স্থাপত্য বিভাগের সভাপতি সোহেল এম শাকুর, ইংরেজি বিভাগের সভাপতি সাদাত জামান খান, আইন বিভাগের সভাপতি তানজিনা আলম চৌধুরী, প্রকৌশল বিভাগের সভাপতি ইফতেখার মনির, প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম, আইন বিভাগের ছাত্র নিশাদ চৌধুরী।