প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দিনে ১৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। গতকাল রোববার থেকে এ পরীক্ষা শুরু হয়েছে। রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বাংলা বিষয়ে প্রথম দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার পাঁচটি জেএসসি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৮৫৭ জন। এদের মধ্যে অনুপস্থিত ৮৩ জন। জেডিসির দুটি কেন্দ্রে ৯৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৫৪ জন। ভকেশনাল স্কুলের তিনটি কেন্দ্রে ৪১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন অনুপস্থিত।