অনুপস্থিত ২৭০৫ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার ৮৪২ জন। তবে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ হাজার ৭০৫ জন। মোট ২১১টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে জানান, প্রথম দিন কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।