অনুপস্থিত ৩২৫ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম দিনের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হয়নি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১০ হাজার ৪২০ জন। তাদের মধ্যে অনুপস্থিত ছিল ৩২৫ জন। বোর্ডের অধীনে ৫টি জেলায় ১৭১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১ হাজার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম