অনুপস্থিত ৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার ৩৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ বছর ৮ হাজার ৮৩০ জন এসএসসি পরীক্ষার্থী ছিল। এর মধ্যে গতকালের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৮ হাজার ৮০৪ জন অংশ নেয়। অনুপস্থিতির সংখ্যা ২৬। এ ছাড়া দাখিল পরীক্ষায় ১ হাজার ১০৫ জনের মধ্যে ৮ জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ২৫৪ জনের মধ্যে ৫ জন অনুপস্থিত ছিল। চুয়াডাঙ্গা প্রতিনিধি