অনুপস্থিতি ঠেকাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকদের অনুপস্থিতি ঠেকাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ক্রীড়া প্রতিযোগিতার মাঠেই হাজিরার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার আন্ত উপজেলা প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফিরোজ শাহ। প্রতিযোগিতায় উপজেলার ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়নভিত্তিক বিজয়ীরা অংশ নেয়। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিন বলেন, শিক্ষকদের হাজিরা দেখে খাবারের ব্যবস্থা করা হয়েছে।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি