অনুপ্রবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে গতকাল শুক্রবার দুপুরে মাছ ধরার দুটি ট্রলারসহ ২৯ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। মংলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের হিরণ পয়েন্টসংলগ্ন ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ ধরার সময় শুক্রবার দুপুরে ভারতীয় ট্রলার দুটিসহ জেলেদের আটক করেন নৌ সেনারা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মংলা থানার উপপরিদর্শক মানজুর এলাহী বলেন, আটক ব্যক্তিদের আজ শনিবার আদালতে পাঠানো হবে।  মংলা (বাগেরহাট) প্রতিনিধি।