অনুপ্রবেশের অভিযোগে সাতক্ষীরায় ১৩ জন ভারতীয় আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ১৩ জন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা গতকাল বুধবার তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার পূর্ব জয়নগর গ্রামের মফিজুল গাজী, রতন শেখ, আবু জাফর গাজী, অরুণ সরকার ও রাকেশ সরকার, কাটিয়া গ্রামের আকবর আলী গাজী, ভাদুড়ী গ্রামের কৃষ্ণ দাস, রাজীবুল সরদার, মন্টু মণ্ডল, শামছুর মণ্ডল, বাদল গাজী ও মিজানুর মণ্ডল এবং দক্ষিণ আটাশ পরগনা জেলার ডায়মন্ড হারবার এলাকার হাফিজুর রহমান।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানান, তাঁরা ভারত থেকে গরু নিয়ে নিয়মিত বাংলাদেশে আসেন। গতকাল ভোরে তাঁরা ৩৬টি গরু নিয়ে বৈকারী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকেন।সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের বৈকারী ক্যাম্পের হাবিলদার গোলাম মোস্তফা বলেন, অবৈধভাবে প্রবেশের অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী খান বলেন, বিনা পাসপোর্টে বাংলাদেশে প্রবেশের অভিযোগে বিডিআর ওই ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হবে।