অনুপ্রবেশের দায়ে চট্টগ্রামে রোহিঙ্গাসহ ৯ জন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুপ্রবেশের দায়ে তিনজন নারীসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে আটজনই রোহিঙ্গা। এদের সঙ্গে ১৩ জন শিশু ছিল। শুক্রবার রাত নয়টার দিকে চট্টগ্রামের এ কে খান মোড়ের একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, আটক করা ব্যক্তিদের শিশু পাচারকারী সন্দেহে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। আটকের পর তারা দাবি করে, তাদের সঙ্গে থাকা শিশুগুলো তাদের সন্তান। কিছুদিন আগে বাংলাদেশে অনুপ্রবেশের পর তারা কাজের সন্ধানে ঢাকা যাওয়ার পরিকল্পনা করেছিল। ঢাকায় যাওয়ার উদ্দেশে তারা চট্টগ্রামে আসে। গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা তাদের অনুপ্রবেশে সহায়তা করেছিল বলে অভিযোগ রয়েছে।