অনুপ্রবেশের দায়ে ভারতীয় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ইউনিয়নে অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গ্রেপ্তার ব্যক্তি হলেন দার্জিলিং জেলার মাটিগাড়া থানার রানা কলোিনর বিশ্বনাথ বর্মণের ছেলে প্রদীপ বর্মণ (২৫)।
পাটগ্রাম থানার ওসি আমিরুজ্জামান বলেন, অনুপ্রবেশের দায়ে প্রদীপ বর্মণের বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা করা হয়েছে। গত শনিবার তাঁকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাস্তায় ঘোরাফেরার সময় দহগ্রাম পুলিশ ফাঁড়ির সদস্যরা প্রদীপকে আটক করে৷ প্রদীপ বর্মণ জানান, তিনি ১৯ মে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন এবং বীরগঞ্জ উপজেলায় বোনের বাড়ি যান। এরপর তিনি হিলি সীমান্ত দিয়ে ভারত ফেরত যেতে চেয়েছিলেন৷ তা না পেরে দহগ্রাম সীমান্ত দিয়ে যাওয়ার চেষ্টা করেন।