অনুপ্রবেশের দায়ে ৭২ ভারতীয় জেলে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে ঢোকার অপরাধে গত চার দিনে ৭২ ভারতীয় জেলে ও পাঁচটি ট্রলার আটক করেছে নৌবাহিনী। নৌবাহিনী সূত্র জানায়, বঙ্গোপসাগরসংলগ্ন ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে গত শনিবার ২৬ ভারতীয় জেলে ও দুটি মাছ ধরার ট্রলার আটক করে নৌবাহিনী। এ ছাড়া বঙ্গোপসাগরসংলগ্ন দুবলারচর ও কটকা এলাকায় গত সোমবার মাছ ধরার সময় নৌবাহিনী আবারও ৪৬ ভারতীয় জেলে ও তিনটি মাছ ধরার ট্রলার আটক করে।