প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী বিদেশি নাগরিককে বিয়ে করলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে—এমন বিধান রেখে গতকাল বুধবার সংসদে গণকর্মচারী আইন (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) বিল, ২০১৫ সংসদে উত্থাপিত হয়েছে।
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি উত্থাপন করেন। উত্থাপনের পর বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
সামরিক শাসনামলে জারি করা এ-সংক্রান্ত অধ্যাদেশটি বাতিল করে বাংলায় আইন প্রণয়ন করতে বিলটি সংসদে আনা হয়েছে। প্রস্তাবিত আইনে বলা হয়, অনুমতি না পেলে কোনো গণকর্মচারী কোনো বিদেশি নাগরিককে বিয়ে করবেন না বা বিয়ে করার প্রতিশ্রুত দিতে পারবেন না।