অনুমতি ছাড়াই কর্মী সম্মেলনের চেষ্টা জামায়াতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর শাখা গত শুক্রবার তাদের পূর্বনির্ধারিত বার্ষিক কর্মী সম্মেলন করতে পারেনি। প্রশাসনের অনুমতি না থাকায় পুলিশ সম্মেলন বন্ধ করে দিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাংশা শহরের মাগুড়াডাঙ্গি এলাকার কাজী আবদুল মাজেদ একাডেমির দ্বিতীয় তলায় গত শুক্রবার সকালে সম্মেলন অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়। কিন্তু বৃহস্পতিবার বিকেলে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মো. মোফাজ্জেল হোসেন আয়োজকদের সম্মেলন বন্ধ রাখতে মৌখিক নির্দেশ দেন। জামায়াতের পাংশা উপজেলা শাখার আমির মো. হারুন-অর রশিদ জানান, সম্মেলনের ১০ দিন আগে ওসির কাছে অনুষ্ঠানের বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বললে তিনিও অনুষ্ঠান বন্ধ রাখতে বলেন।