অনুমতি না নিয়ে শতবর্ষী গাছ কর্তন, জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের মেজর ইকবাল রোডে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি গাছ অনুমতি ছাড়াই কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে কাটা গাছটি জব্দ করা হয়।স্থানীয় লোকজন জানান, গত রোববার শহরের মেজর ইকবাল রোডের রায় প্রেসের সামনে থাকা একটি শতবর্ষী বটগাছের ডালপালা নিজের লোকজনকে দিয়ে কেটে নেন জনৈক এনামুল হক। গতকাল পুরো গাছটি কাটার সময় লোকজন বাধা দেয়। এ সময় গাছ কাটার জন্য সওজ বিভাগের মৌখিক অনুমতি নেওয়া হয়েছে বলে জানান এনামুল।সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের (সুপা) সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী বলেন, ‘শতবর্ষী এই গাছ শহরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে।’সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমীন বলেন, ‘আমরা গাছ কাটার জন্য কাউকে অনুমতি দিইনি। কাটা গাছটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’