প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার একটি মাহফিলে প্রধান অতিথি করা হয় হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীকে। গতকাল সোমবার মাহফিলটি হওয়ার কথা ছিল। কিন্তু অনুমতি না নেওয়ায় পুলিশ মাহফিলের আয়োজন বন্ধ করে দেয়। এর আয়োজক বোয়ালখালী ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ মেহেরী বলেন, মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে সোমবারের ওই মাহফিলে হেফাজতের আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। রোববার রাতে পুলিশ এসে মাহফিল না করার নির্দেশ দিলে তা বাতিল করে দেওয়া হয়। দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন জানান, জেলা প্রশাসন থেকে অনুমতি না নেওয়ায় মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে।