প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ অর্থবছরের জন্য ১৫৬ কোটি ৯০ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। গত রোববার সিন্ডিকেটের ৩০৪তম অধিবেশনে ওই বাজেট অনুমোদন করা হয়। বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সরকারি অনুদান হিসাবে ১৪৯ কোটি ৯০ লাখ টাকা এবং অভ্যন্তরীণ আয় সাত কোটি টাকা ধার্য করা হয়।