অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগ কমিটি অনুমোদন পেয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. মোতালেব হোসেন ও সাধারণ সম্পাদক ওবায়েদুর রহমান গত মঙ্গলবার সন্ধ্যায় এক সভায় এ কমিটির অনুমোদন দেন। জেলা মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের কার্যালয়ে এ সভা হয়। উপজেলা কমিটিতে এবায়েদুর রহমান খোকনকে সভাপতি ও আবু ইউসুফ মোহন গাজীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আর পৌর কমিটিতে জাকির হোসেন সভাপতি ও মেহেদী হাছান রাব্বি সাধারণ সম্পাদক হয়েছেন। জেলা ছাত্রলীগের সহসভাপতি জামিল হায়দার জানান, অনুমোদিত কমিটি আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এ কমিটির মেয়াদকাল এক বছর।