প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের কার্যনির্বাহী পরিষদ সরকারি অনুমোদন পেয়েছে। সমাজসেবা অধিদপ্তরে সম্প্রতি স্বেচ্ছাসেবী সংস্থার কার্যনির্বাহী কমিটি অনুমোদন-সংক্রান্ত এক সভায় এ পরিষদকে অনুমোদন দেওয়া হয়। পরিষদের চেয়ারম্যান ডা. সৈয়দ আফজাল বাকের ও মহাসচিব ডা. মাহবুব হোসেন মেহেদী। পরিষদের অন্য সদস্যরা হলেন ভাইস চেয়ারম্যান এস এম এহতেশামুল হক, যুগ্ম মহাসচিব মো. আকতারুজ্জামান, কোষাধ্যক্ষ
মো. আবদুল জলিল, মানবাধিকারবিষয়ক সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন ও নির্বাহী সদস্য আনোয়ার এইচ বিশ্বাস। বিজ্ঞপ্তি|