অনুমোদনবিহীন ওষুধ বিক্রি জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে গতকাল বৃহস্পতিবার মালিবাগ চৌধুরীপাড়ায় সাত ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চৌধুরীপাড়ায় পাইকারি ওষুধ মার্কেটে অভিযান চালান। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী ওষুধ বিক্রির দায়ে আইডিয়াল ট্রেডার্সের ব্যবস্থাপক আনোয়ারুল ইসলামকে ৫০ হাজার, আনন্দ ড্রাগ হাউসের মালিক মিল্টন ধরামীকে ১ লাখ, কুমিল্লা ফার্মেসির মালিককে ২৫ হাজার, লীড ফার্মার মালিক সুমন ভূঁইয়াকে ৪০ হাজার, ভাই ভাই ফার্মেসির মালিক বিপ্লব দাসকে ৫০ হাজার, ফেনী ফার্মেসির ব্যবস্থাপক আবদুল মালিক সুমনকে ৫০ হাজার ও তাজ ফার্মার মালিক মো. হাসানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।