অনুমোদন ছাড়া সেমাই তৈরি, লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি অনুমোদন ছাড়া সেমাই তৈরি এবং মোড়কে প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় গতকাল রোববার টঙ্গীতে একটি সেমাই তৈরির কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।টঙ্গী মডেল থানা সূত্র জানায়, গাজীপুর জেলা নির্বাহী হাকিম তাজিনা সারোয়ারের নেতৃত্বে টঙ্গীর বউবাজার এলাকায় মেসার্স আল রাব্বি ট্রেডার্স নামে লাচ্ছা সেমাই তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।সূত্র জানায়, অভিযানে কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিএসটিআইয়ের অনুমোদন না পাওয়া পর্যন্ত সেখানে সেমাই তৈরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।