অনুমোদন পেল আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইমস ইউনিভার্সিটি নামে নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। গত রোববার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৭১টিতে।  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, দেশের দক্ষিণাঞ্চলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চাহিদা রয়েছে। স্রেফ বাণিজ্যিক ভিত্তিতে নয়, সেবার মনোভাব নিয়ে ফরিদপুরে স্থাপিত ওই বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হবে বলে।  বিশ্ববিদ্যালয়টি হবে ফরিদপুর শহরে। এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শরীফ এম আফজাল। তিনি দীর্ঘদিন ধরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি পাওয়ার চেষ্টা করছিলেন। তিনি বলেন, এ প্রতিষ্ঠান থেকে দেশের দক্ষিণাঞ্চলের ছেলেমেয়েরা কম খরচে মানসম্মত শিক্ষা পাবে। নিম্নবিত্ত বা নিম্নমধ্যবিত্তদের ঢাকায় এসে উচ্চশিক্ষার জন্য সংগ্রাম করতে হবে না।