অনুমোদনবিহীন বৈদ্যুতিক তার তৈরির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নিম্নমানের বৈদ্যুতিক তার তৈরি ও বাজারজাত করার অভিযোগে সবুর হোসেন খান (৪০) নামের এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত।গতকাল বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ৭৮৬ দনিয়া রোডের খান প্লাস্টিক ইন্ডাট্রিজ নামের প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানে ছোট দুটি কক্ষের ভেতরে তৈরি হচ্ছিল বৈদ্যুতিক তার। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নিম্নমানের উপাদান দিয়ে এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে বৈদ্যুতিক তার তৈরি ও বাজারজাত করে আসছিল। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন জানান, বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ সালের ২৪ ধারা অনুযায়ী ব্যবসায়ী সবুর হোসেন খানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের দণ্ড হয়।