অনুমোদনহীন ইটভাটা কোনো নির্দেশ মানছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজশাহীর বাগমারায় অনুমোদনহীন (লাইসেন্স ছাড়া) ইটভাটায় ইট পোড়ানো চলছে। বাগমারার ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ৫০টি ইটভাটা রয়েছে। কিন্তু এর কোনোটিরই ইট পোড়ানোর অনুমতি নেই। এলাকাবাসীর পক্ষে উপজেলার কালাপাড়া গ্রামের খাজা ময়েন উদ্দিন ২০০৯ সালের ১ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ করেন। এতে বলা হয়, উপজেলার কালাপাড়া গ্রামে ভাই ভাই হোম ব্রিকস অ্যান্ড ট্রেডার্স নামের একটি ইটভাটার ধোঁয়ায় এলাকার মানুষের শারীরিক সমস্যা হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক গত ১৯ এপ্রিল ইটভাটাটির যাবতীয় কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশ দেন। এর তিন দিন পর আবার ভাটাটি চালু করা হয়েছে।ভাটার মালিক আসাদুল ইসলাম বলেন, জেলার কোনো ভাটারই ইট পোড়ানোর লাইসেন্স নেই। তাঁদের অন্তত পরিবেশ ছাড়পত্র রয়েছে।