অনুমোদনহীন চার কারখানায় র‍্যাবের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ মশার কয়েল এবং বৈদ্যুতিক তার বাজারজাত করার অপরাধে রাজধানীর চারটি কারাখানায় অভিযান চালিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত। এসব কারখানার বিপুল পরিমাণ কয়েল ও তার জব্দ এবং আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। সিলগালা করে দেওয়া হয় দুটি কারখানা।
গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে মেসার্স রুমা কেমিক্যাল কোম্পানি, ডেমরার পাইটি এলাকায় লতা কেমিক্যাল কোম্পানি, কদমতলীর শাহানা অ্যান্ড রুমা কনজ্যুমার প্রডাক্টস নামে তিনটি মশার কয়েল তৈরির কারখানায় প্রথমে অভিযান চালায় র‍্যাব-১০-এর একটি দল। এ ছাড়া বিএসটিআইয়ের কর্মকর্তার উপস্থিতিতে এমবি ক্যাবলসে অভিযান চালানো হয়। পাঁচ ঘণ্টার এ অভিযানে ২৮ কার্টন মশার কয়েল এবং ৩০ কয়েল নকল বৈদ্যুতিক তার জব্দ করা হয়।