অনুমোদনহীন জুস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুমোদনহীন বিদেশি ফলের জুস বাজারজাত করায় গুলিস্তানের পীর ইয়ামেনি মার্কেটের এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েব আদালত পরিচালনা করেন। তিনি বলেন, ওই মার্কেটের গ্যালাক্সি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের মালিক শরীফুল আলমকে ওই দণ্ড দেওয়া হয়।