অনুমোদনহীন পশুর হাট উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ছয়টি অনুমোদনহীন কোরবানির পশুর হাট উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন অভিযানে নেতৃত্ব দেন।
হালিশহর থানার বি-ব্লক অবাঙালি ক্যাম্প, ফইল্যাতলী বাজার–সংলগ্ন গলিচিপা পাড়া, পুলিশ বিট–সংলগ্ন এলাকা, খালপাড়, ফজলুল হাজেরা ডিগ্রি কলেজ–সংলগ্ন এলাকা ও ডবলমুরিং থানার দেওয়ানহাট রাস্তার ওপর এসব পশুর হাট বসানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, ‘নগরের বিভিন্ন জায়গায় অনুমোদনহীন পশুর হাট বসানো হয়েছে—এ খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করেছি।’