অনুমোদনহীন মশার কয়েল কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুটি অনুমোদনহীন মশার কয়েল তৈরির কারখানাকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিলু রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

জরিমানা করা কারখানা দুটি হলো সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোড এলাকায় অবস্থিত সেবা করপোরেশন ও প্রিন্স।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিলু রায় বলেন, কারখানা দুটির বিএসটিআই অনুমোদন নেই। কর্তৃপক্ষ বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করায় বিএসটিআই-এর অধ্যাদেশ অনুযায়ী ১৯ ও ২৪ ধারায় দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা দুটিকে চার মাসের মধ্যে সব কাগজ প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে। যদি এ সময়ের মধ্যে কাগজ প্রস্তুত করতে না পারে ফের অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হবে।