অনুমোদনহীন সাতটি মোটরসাইকেল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে অনুমোদনহীন সাতটি মোটরসাইকেল জব্দ করেছে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মোটরসাইকেলগুলো পরে টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়। বিজিবি সূত্র জানায়, সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ওই মোটরসাইকেলগুলো জব্দ করেন। এর মধ্যে শাহপরীর দ্বীপের জেটিঘাট এলাকা থেকে তিনটি ও দমদমিয়া বিজিবির তল্লাশি চৌকির সামনে থেকে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।অভিযোগ রয়েছে, টেকনাফে এক হাজারের বেশি অনুমোদনবিহীন মোটরসাইকেল রয়েছে। মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে এসব মোটরসাইকেল ব্যবহার করা হয়।