অনুষদের নাম পরিবর্তনের দাবিতে ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি শুরু করেছেন। তাঁরা বিজ্ঞান অনুষদের নাম পরিবর্তন করে প্রকৌশল অনুষদ করার দাবিতে এসব কর্মসূচি পালন করছেন।শিক্ষার্থীরা জানান, বিজ্ঞান অনুষদের অধিভুক্ত হওয়ায় সিএসই ও আইসিটি বিভাগের শিক্ষার্থীরা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থেকে বঞ্চিত হবেন। একই সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হবেন। এসব কারণে তাঁরা ওই দুই বিভাগকে নিয়ে আলাদা প্রকৌশল অনুষদ করার দাবি জানিয়েছেন।সিএসই তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী খলিল আহমেদ বলেন, ‘দেড় বছর ধরে আমরা ওই আন্দোলন করে আসছি। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে উপাচার্য মহোদয়কে স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো ধরনের সাড়া মেলেনি। তাই বাধ্য হয়ে ওই কর্মসূচি নিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’উপাচার্য মো. আমির হোসেন খান জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টির আইনগত দিক খতিয়ে দেখা হবে।