প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা গতকাল রোববার প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। অনুষদের নাম পরিবর্তনের দাবিতে তাঁরা এসব কর্মসূচি পালন করছেন। সিএসই বিভাগের প্রধান আবদুল মালেক জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। উপাচার্য আমির হোসেন খান জানান, ওই দুই বিভাগের জন্য আলাদা অনুষদ করার প্রক্রিয়া চলছে।