অনুষ্ঠান কিনতে উৎসে কর দিতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনেমা, নাটক, রেডিও কিংবা টেলিভিশনের কোনো অনুষ্ঠান কিনতে চাইলে ক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে ১০ শতাংশ উৎসে কর দিতে হবে। ১ জুলাই থেকে এই বিধান কার্যকর হয়েছে।গত বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, জাতীয় সংসদে অর্থ আইন অনুমোদনের মাধ্যমে আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর একটি ধারা সংশোধন করে এই কর দেওয়ার বিধান করা হয়েছে। ক্রয়মূল্য সম্পূর্ণ বা আংশিকভাবে পরিশোধের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। এ ছাড়া সিনেমা, নাটক, বিজ্ঞাপনসহ রেডিও কিংবা টেলিভিশনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিনেতা-অভিনেত্রী, সংগীতশিল্পী, পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী পরিশোধের সময়ও ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। তথ্য বিবরণী।