অনুষ্ঠান পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার দুপুরে শোক শোভাযাত্রার আয়োজন করে পিরোজপুর জেলা বিএনপি। তবে পুলিশের লাঠিপেটায় তাদের এ কর্মসূচি পণ্ড হয়ে যায়। এ সময় ছাত্রদলের পাঁচ কর্মী আহত হন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে ছাত্রদলের শোভাযাত্রায় পুলিশ লাঠিপেটা করে। এরপর জেলা বিএনপি ও সদর উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভাও পুলিশ পণ্ড করে দেয়। তবে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ওয়ালিদ হোসেন বলেন, বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি শান্ত করে।