প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ৩৪ বছরের পুরোনো সাংস্কৃতিক সংগঠক তিননদী পরিষদের উদ্যোগে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ২১ দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল চারটায় নগর উদ্যানের জামতলায় ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রাবন্ধিক আহমদ আলী। পরিষদের সাধারণ সম্পাদক জমির উদ্দিন খানের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার ও লেখক মোতাহার হোসেন মাহবুব। পরে ওই বিদ্যালয়ের ছাত্রীরা সংগীত পরিবেশন করে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা