অনুষ্ঠানে বোমা হামলার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক রপ্তানিকারক সমিতির (বিজিএমই) পোশাক মেলা ও ফ্যাশন শো অনুষ্ঠানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিজিএমইএর এক কর্মকর্তার মুঠোফোনে গত শুক্রবার রাতে হুমকি দিয়ে একটি খুদেবার্তা পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার অনুষ্ঠানস্থল নগরের জিমনেসিয়াম এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন। পুলিশ সূত্র জানায়, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরীর মুঠোফোনে পাঠানো বার্তায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে গতকাল সকাল থেকে অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় পুলিশ। কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ এ প্রসঙ্গে প্রথম আলাকে বলেন, হুমকিদাতাকে চিহ্নিত করার চেষ্টা চলছে।